প্রাথমিকে এ বছরও পরীক্ষা হচ্ছে না

প্রাথমিকে এ বছরও পরীক্ষা হচ্ছে না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এ বছরও প্রাথমিক স্তরের বার্ষিক ও সমাপনী পরীক্ষা হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই পরীক্ষার পরিবর্তে শিক্ষাবর্ষের সব শ্রেণির শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হবে।

সোমবার (৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়েছে। গত ২৬ অক্টোবর এই সভা অনুষ্ঠিত হয়।

করোনার কারণে গত বছরও প্রাথমিক স্তরের বার্ষিক পরীক্ষা এবং পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হয়নি। তবে এ বছর মন্ত্রণালয় জানিয়েছিল, সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেওয়া সম্ভব না হলে স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, পরীক্ষা না নিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার প্রস্তাবে প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠালে তাতে অনুমোদন দেওয়া হয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *