পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের মধ্যপ্রদেশের ভুপালে একটি সরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় ৪ নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় হাসপাতালটির শিশু বিভাগে অন্তত ৪০ শিশু চিকিৎসাধীন ছিল।
সোমবার (৮ নভেম্বর) রাতে কমলা নেহেরু শিশু হাসপাতালের নবজাতকদের বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এসএনসিইউ) এ আগুন লাগে।
এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে শটসার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের স্বাস্থ্যশিক্ষা বিষয়ক মন্ত্রী বিশ্বাস সারাং। খবর পেয়েই দ্রুত দমকল বাহিনী পাঠানো হয়। হাসপাতালের চতুর্থ তলার একটি ওয়ার্ডে প্রথমে আগুন লাগে। সেটি ছড়িয়ে পড়ে। ভর্তি শিশুদের সঙ্গে সঙ্গে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তবে তার আগেই মৃত্যু হয় চার শিশুর।


