জাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ মঙ্গলবার (৯ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের মধ্য দিয়ে এ ভর্তিযুদ্ধ চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

জাবির জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে তিন লাখ আট হাজার ৬০৬ জন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬৩ জন। ভর্তি পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ৯টায়।

সব ইউনিটের ভর্তি পরীক্ষা ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ ৬০ নম্বর ৮০ নম্বরে রূপান্তর করে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার সময় ৪০ মিনিট। তবে ওএমআর পূরণের জন্য আলাদাভাবে পাঁচ মিনিট সময় দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *