মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ৩ কি‌শোরের মৃত্যু

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ৩ কি‌শোরের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টাঙ্গাইলের ভূঞাপু‌রে মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে তিন কিশোরের মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (১২ ন‌ভেম্বর) দুপুর আড়াইটার দি‌কে উপ‌জেলার গোবিন্দাসী ইউনিয়‌নের রহুলী এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌চ্ছে- উপ‌জেলার রুহলী গ্রা‌মের বা‌ছে‌দের ছে‌লে মকবুল হো‌সেন (১৫), একই উপ‌জেলার মা‌টিকাটা এলাকার ইলিয়াসের ছে‌লে রা‌কিব (১৬) ও একই এলাকার মৃত রশি‌দের ছে‌লে আসাদুল (১৬)। তারা সবাই প‌রিবহন শ্রমিক।

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া ব‌লেন, মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রিয়ে ওই তিন কি‌শো‌রের মৃত্যু হ‌য়েছে। তারা প‌রিবহন শ্রমিক ব‌লে জানা গে‌ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *