ইউপি নির্বাচনের সহিংসতার মূলে সরকার : ফখরুল

ইউপি নির্বাচনের সহিংসতার মূলে সরকার : ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতার মূলে সরকারই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা‘র একাংশের উদ্যোগে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘দেশের স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আজকের খবরের কাগজ খুললেই দেখবেন- এতো বড় বড় রাম-দা, ছুরি নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চিন্তা করা যায়। আবার মন্ত্রীরা বলছেন, না না এটা তেমন কিছু না, একটু সাধারণ ঝগড়া-ঝাটি। আমরা পরিস্কার করে বলেছি, এই সব কিছুর মূলে হচ্ছে এই সরকার, সব কিছুর মূলে হচ্ছে শেখ হাসিনা।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন বলছে যে এরকম সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে। ওই যেটা আপনার সংঘর্ষ হয় তার দায়-দায়িত্ব আমাদের না। এই ভদ্রলোকের (সিইসি) লজ্জা-শরম বলতে কিছু নেই।

তিনি বলেন, আজকে কত বড় দুঃখ-লজ্জার যে, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন একটা গণতন্ত্র সভা ডাকছেন। আমরা পত্রিকায় দেখেছি ১০০টা দেশকে ডাকছেন। আমরা এতো শান্তি পেতাম, ভালো লাগতো, নিজের মাথা উঁচু হয়ে দাঁড়াতো যে, আমরা একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ। আমাদের নামটা সেখানে নেই।

রোহিঙ্গা নিয়ে সরকারের উদ্দেশ্য অন্যরকম উল্লেখ করে ফখরুল বলেন, এই সরকার রোহিঙ্গাদের জন্য ভাসানচরে একটা রাজকীয় অবস্থান তৈরি করে দিয়েছে। কেনো? আপনাদের উদ্দেশ্য অন্যরকম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *