পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অন্যতম শীর্ষ সংগঠককে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
রোববার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন।
প্রাথিকভাবে গ্রেফতার ব্যক্তির নাম-পরিচয় জানায়নি সিটিটিসি। এ বিষয়ে সোমবার (১৫ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।


