বস্তিবাসীদের টিকাদান শুরু করেছে সরকার

বস্তিবাসীদের টিকাদান শুরু করেছে সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের সংক্রমণ রোধে বস্তি এলাকায় টিকাদান শুরু করেছে সরকার। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের টিকাদানের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

একদিনে তিন লাখের বেশি বস্তিবাসীকে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। টিকা পেতে আগে থেকে নিবন্ধন করতে হচ্ছে না বস্তিবাসীকে। নির্ধারিত লাইনে দাঁড়ালেই তাৎক্ষণিকভাবে নিবন্ধন করে দেওয়া হচ্ছে টিকা।

মঙ্গলবার সকাল থেকে কড়াইল বস্তিতে দীর্ঘ লাইন ধরে নারী-পুরুষকে টিকা নিতে দেখা গেছে। কড়াইল বস্তিতে ২৫টি বুথে এই টিকা দেওয়া হচ্ছে। প্রতি বুথে ৬০০ জন করে টিকা পাবেন। শুক্র ও শনিবারও চলবে এই টিকাদান কার্যক্রম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *