সংগঠন এগিয়ে যায় সফর ও সান্নিধ্যে : আল্লামা মাসঊদ

সংগঠন এগিয়ে যায় সফর ও সান্নিধ্যে : আল্লামা মাসঊদ

নিজস্ব প্রতিবেদক ● যেকোনো সংগঠন সফর ও সান্নিধ্যের মাধ্যমে এগিয়ে যায় বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামা চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্রামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, জমিয়তুল উলামার কার্যক্রমকে অগ্রসর করতে হবে। সাংগঠনিক সফর বাড়াতে হবে। যখন দায়িত্বশীলদের মধ্যে তাহাররুক তথা নড়নচরণ আসে তখন সবার মধ্যে প্রেরণাও বৃদ্ধি পায়।

না জেনে কোনো বিষয়ে মন্তব্য করা উচিত নয় জানিয়ে আল্লামা মাসঊদ বলেন,  কোনো বিষয়ে পরিপূর্ণ না জেনে মন্তব্য করা বোকামি। মন্তব্য করার আগে অবশ্যই সে বিষয়ে পরিপূর্ন ধারণা অর্জন জরুরি।

ইকরার সঙ্গে চুক্তিবদ্ধ এটুআই প্রোগ্রামের কথা তুলে ধরে আল্লামা মাসউদ বলেন, আমাদেরকে মাওলানা আতহার আলী রহ. তাঁতশিল্পের কাজও শিখিয়েছেন। তৎকালীন আধুনিক কাজ টেলিগ্রাফ করার নিয়ম পদ্ধতিও শিখিয়েছেন। বৃত্তিমূলক প্রশিক্ষণে মানুষ গড়ে উঠতে পারে। মানুষ গড়ার এই প্রক্রিয়ার বিরুদ্ধে সমালোচনা তারাই করতে পারে এ বিষয়ে যাদের পরিপূর্ণ জানাশোনা নেই্।

জমিয়তের কাউন্সিল, এটুআই নিয়ে বারিধারায় এক পরামর্শসভায় আল্লামা মাসউদ কথা বলেন।

পরামর্শসভায উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়তুল উলামার সেক্রেটারী মাওলানা আবদুর রহীম কাসেমী, সম্পাদকমণ্ডলীর সদস্য মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, জমিয়তুল ্উলামার ঢাকা মহানগরীর সহসভাপতি  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা সৈয়দ হুসাইনুল বান্না, জমিয়তুল উলামার ঢাকা মহানগরীর সেক্রেটারী মাওলানা সদরুদ্দীন মাকনুন, পাথেয় যুগ্ম সম্পাদক মাওলানা মাসউদুল কাদির প্রমুখ।

patheo24.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *