রাজধানীতে বিপুল মাদকসহ গ্রেফতার ৮৫

রাজধানীতে বিপুল মাদকসহ গ্রেফতার ৮৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ১৯৩ পিস ইয়াবা, ৬২৩ গ্রাম ১০২ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ১৩১ গ্রাম ১৫৬ পুরিয়া গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭১টি মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *