এখন থেকে সবসময় খোলা থাকছে মসজিদে নববি

এখন থেকে সবসময় খোলা থাকছে মসজিদে নববি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এখন থেকে মসজিদে নববি সবসময় খোলা থাকছে। যেকোনো সময় সেখানে নামাজ আদায় করা যাবে। করোনা টিকা নেওয়া থাকলে আগের মতো অ্যাপের সাহায্যে অনুমোদন নিয়ে নির্ধারিত সময়ে যেতে হবে না। করোনা সংক্রান্ত বিধি-নিষেধ শিথিলের পর এবার এ মসজিদ উন্মুক্ত থাকছে।

সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় মসজিদে নববিতে নামাজ আদায়ে অ্যাপের মাধ্যমে আবেদনের শর্তারোপ শিথিল করেছে। মসজিদে নববিতে নামাজ আদায়ে ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টও নিতে হবে না।

মন্ত্রণালয় আরো জানায়, তবে করোনা সংক্রমণ রোধে মুসল্লিদের টিকা নেওয়ার বিষয়টি ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে নিশ্চিত করতে হবে। মুসল্লিদের অবশ্যই করোনা টিকার দুই ডোজ বা আক্রান্তের পর সুস্থ হয়ে ইমিউনিটি তৈরি হতে হবে বা এক ডোজ নিয়ে ১৪দিন অতিবাহিত হতে হবে।

মদিনায় পবিত্র মসজিদে নববিতে নামাজ আদায়ের ক্ষেত্রে এখন আর সময় নির্ধারিত থাকছে না। তবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত ও সেখানে নামাজ আদায়ের ক্ষেত্রে আগের মতো অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে নির্ধারিত সময়েও সেখানে যেতে হবে।

সূত্র : আল আরাবিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *