মুসলিম পার্সোনাল ল বোর্ডের সহসভাপতি হলেন মাওলানা আরশাদ মাদানী

মুসলিম পার্সোনাল ল বোর্ডের সহসভাপতি হলেন মাওলানা আরশাদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বোর্ডের সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী।

শনিবার (২০ নভেম্বর) কানপুরে অনুষ্ঠিত ২৭তম সাধারণ সভায় তাঁকে ভারতীয় মুসলিমদের শরিয়াহ আইন সংরক্ষণ বোর্ডের সহসভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

দুই দিনব্যাপী সাধারণ সভায় ভারতের শীর্ষ আলেম, মুসলিম শিক্ষাবিদ ও গবেষকরা অংশগ্রহণ করেন। জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী ও ইসলামিক ফিকাহ একাডেমি দিল্লির জেনারেল সেক্রেটারি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা তাতে উপস্থিত ছিলেন।

সভায় মাওলানা রাবে হাসানি নদভিকে একাধারে ষষ্ঠবারের মতো এ বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়াও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিয়া বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ড. সৈয়দ আলি নকভিকেও সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

এদিকে ল বোর্ডের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিহারের মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন, সাবির আহমদ, মোহাম্মদ ইউসুফ আলি, মুফতি মোহাম্মদ উবায়দুল্লাহ, মাওলানা বিলাল হাসান, তাহির হাকিম, ফাতিমা মুজাফফর, আতিয়া ও ডা. নিখাত পারভীন। সাধারণ পরিষদের সদস্যদের মাধ্যমে তারা নির্বাচিত হন।

প্রসঙ্গত, ১৯৭৩ সালে ভারতীয় মুসলিমদের জন্য ইসলামী শরিয়াহ আইন সংরক্ষণ ও পরামর্শ দেওয়ার লক্ষ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গঠিত হয়। এর মাধ্যমে মুসলিম ধর্মাবলম্বী সব গোষ্ঠীর প্রতিনিধিত্ব করা হয়। ভারতীয় মুসলিমদের ধর্মীয় নেতৃবৃন্দ, পণ্ডিত, আইনজীবী, রাজনীতিবিদ ও অন্যান্য পেশার ব্যক্তিরা এর সদস্যদের মধ্যে আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *