মুগদায় আগুনে দগ্ধ মা-ছেলের মৃত্যু

মুগদায় আগুনে দগ্ধ মা-ছেলের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মুগদায় বাসার ভেতরে আগুন লেগে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় মা ও তার শিশু সন্তান মারা গেছে। তারা হলেন প্রিয়াংকা ও তার শিশু সন্তান অরুপ। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

বাচ্চু মিয়া জানান, সোমবার দিনগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রথমেই মারা যায় শিশু সন্তান ও পড়ে মারা যায় তার মা প্রিয়াঙ্কা। এই ঘটনায় সুধাংশু বৌদ্ধ ও শ্বাশুড়ি সেফালী রাণী বারৈ চিকিৎসাধীন আছেন।

এদিকে সোমবার (২২ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর ৫তলা বাড়ীর নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে এতে স্বামী স্ত্রী ও সন্তান সব একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিইটে ভর্তি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *