বুলগেরিয়ায় বাসে আগুন লেগে ৪৫ জনের মৃত্যু

বুলগেরিয়ায় বাসে আগুন লেগে ৪৫ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে উত্তর মেসিডোনিয়ার একটি বাসে আগুন লেগে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত ২টার দিয়ে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ বেসরকারি টেলিভিশনকে দেওয়া বার্তায় জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশু রয়েছে এবং অগ্নিদগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। নিকোলাভ বলেন,‘ একটি বাসে আগুন লেগে তা থেকে ৪৫ জন নিহত হয়েছেন।’

সোফিয়ার উত্তর মেসিডোনিয়া দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা।

সূত্র:রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *