‘শিশুবক্তা’ মাওলানা রফিকুলের জামিন আবেদন খারিজ

‘শিশুবক্তা’ মাওলানা রফিকুলের জামিন আবেদন খারিজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর তেজগাঁও ও গাজীপুরের বাসন থানায় দায়ের করা মামলায় ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলামকে জামিন দেননি হাইকোর্ট।

সোমবার (২২ নভেম্বর) তার করা জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মোল্লা বলেন, ময়মনসিংহের কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় মাওলানা রফিকুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। হাইকোর্টের একই বেঞ্চে তার বিরুদ্ধে দায়ের করা গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন দেননি।

রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত ৭ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে মাওলানা রফিকুলকে নেত্রকোণার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব। ওই সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলাসহ কয়েকটি মামলা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *