গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ এবং সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে এ নিয়ে দিল্লিতে পুলিশ অভিযোগ দায়ের করেছেন তিনি। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ দায়েরের পর থেকে দিল্লিতে অবস্থিত গৌতম গম্ভীরের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা শ্বেতা চৌহান বলেন, আইএসআইএস কাশ্মির থেকে ই-মেইলের মাধ্যমে মৃত্যুর হুমকি পেয়েছেন গৌতম গম্ভীর। তার বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *