সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইউনিসেফের ৩৪.৭ মিলিয়ন ডলার সহায়তা

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইউনিসেফের ৩৪.৭ মিলিয়ন ডলার সহায়তা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাজ্য সরকার সম্প্রতি বাংলাদেশের সুবিধাবঞ্চিত এবং স্কুলে যেতে পারে না এমন শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ প্রদানের জন্য ইউনিসেফকে ৩৪.৭ মিলিয়ন ডলার (২৯৭ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৬২৯ টাকা) অনুদান দিয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন ও ইউনিসেফের যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, বাংলাদেশ প্রতিটি শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু ন্যায়সঙ্গত প্রবেশাধিকার এবং শিক্ষার মানের ক্ষেত্রে ক্রমাগত এবং জটিল চ্যালেঞ্জ রয়েই গেছে।

তিনি বলেন, যুক্তরাজ্য সরকারের অবদান এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকার এবং অংশীদারদের সঙ্গে ইউনিসেফের যৌথ প্রয়াসকেও উৎসাহিত করবে। এই পদক্ষেপের ফলে সেই সব সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা সহায়তা পাবে, যারা কোভিড-১৯ মহামারির কারণে স্কুল ছাড়তে বাধ্য হয়েছিল।

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, যুক্তরাজ্য কন্যাশিশুদের ১২ বছর বয়স পর্যন্ত মানসম্মত শিক্ষার অধিকার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইউনিসেফ এবং ব্র্যাকের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার্থীদের শিক্ষার উন্নতির জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরে আনন্দিত।

এটি টি কিশোরি মেয়েদের স্কুলে যেতে সহায়তা করবে এবং সবচেয়ে প্রান্তিক শিশুদের মানসম্পন্ন শিক্ষার সুযোগ দিতে সক্ষম হবে।

উল্লেখ্য, ২০২১ থেকে ২০২৮ সাল পর্যন্ত অংশীদারিত্ব বাস্তবায়নে ইউনিসেফকে আর্থিক সহায়তা করবে যুক্তরাজ্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *