রংপুরে ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

রংপুরে ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে ট্রাক চাপায় দুই নারীসহ জুতা কারখানার ৩ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন শ্রমিক। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুখ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৭ নভেম্বর) সন্ধা ৭ টার দিকে তারাগঞ্জ উপজেলা সদরের কাছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একটি জুতা কারখানায় কাজ শেষে কয়েকজন শ্রমিক ভ্যানে করে কারখানা থেকে রংপুর দিনাজপুর মহাসড়কে আাসলে একটি দ্রুতগামী ট্রাক সেটিকে চাপা দিলে ঘটনা স্থলেই দুই নারী সহ তিন শ্রমিক নিহত হয়। আহত হয় আরও দুই শ্রমিক।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত এক নারী শ্রমিকদের সাথি বেগম (৩৫) বাড়ি তারাগজ্ঞ হাসপাতালের পেছনে। তবে তাৎক্ষণিকভাবে বাকী দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এদিকে, ঘাতক ট্রাক ভ্যানটিকে চাপা দেওয়ার পরই দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পুলিশ এখনও ট্রাকটি আটক করতে পারেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *