ফের মাস্ক পরা বাধ্যতামূলক করলো ইংল্যান্ড

ফের মাস্ক পরা বাধ্যতামূলক করলো ইংল্যান্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়ার ফলে আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করছে ব্রিটিশ প্রশাসন। রোববার (২৮ নভেম্বর) ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী মঙ্গলবার (৩০ নভেম্বর) থেকে জনপরিবহন ও মার্কেটে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ইংল্যান্ড।

সাজিদ জাভিদ বলেন, ইংল্যান্ডের চারটি প্রদেশ সম্মত হলে বিদেশ থেকে আসা সবার জন্য যত দ্রুত সম্ভব পিসিআর পরীক্ষা বাধ্যতামূলত করা হবে।

এদিকে, যুক্তরাজ্যে দুই ব্যক্তির শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, ওমিক্রন শনাক্তের পর ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির (ইউকেএইচএসএ) পরামর্শ অনুযায়ী স্থানীয় সময় রোববার ভোর চারটা থেকে মালাউই, মোজাম্বিক, জাম্বিয়া এবং অ্যাঙ্গোলাকে রেডলিস্টে যোগ করবে ব্রিটেন।

এদিকে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। এটা দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দেওয়ার মতো বিষয়।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন আরও বেশি ভয়ংকর ও শক্তিশালী বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রন আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছে ডব্লিউএইচও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *