খেলাফত প্রতিষ্ঠা হলে সকল জুলুমের অবসান ঘটবে : আতাউল্লাহ হাফেজ্জী

খেলাফত প্রতিষ্ঠা হলে সকল জুলুমের অবসান ঘটবে : আতাউল্লাহ হাফেজ্জী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, খেলাফত শাসন ব্যবস্থার মাধ্যমে হযরত মুহাম্মাদ (সা.) যে ইনসাফ ও ন্যায় বিচার বিশ্ববাসিকে উপহার দিয়ে গেছেন তাতে মুসলমানসহ সকল ধর্মের মানুষের ন্যায্য অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইনই চলবে। সংসদে আল্লাহর আইন পাশ করে কোরআন সুন্নাহর শাসন কার্যকর করতে হবে।

সোমবার (২৯ নভেম্বর) রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদরাসা ময়দানে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতির ভাষনে তিনি এসব কথা বলেন।

মাওলানা আতাউল্লাহ বলেন, খেলাফত প্রতিষ্ঠা হলে সকল জুলুমের অবসান ঘটবে। ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের নাগরিক অধিকার নিশ্চিত হবে। তিনি বলেন, মিথ্যা মামলায় আলেম ওলামাদের বন্দি করে রাখা হয়েছে। অনেক আলেম পরিবারের একমাত্র কর্মক্ষম হওয়ায় তারা অতি কষ্টে দিন কাটাচ্ছে। তিনি বন্দি আলেমদের মুক্তির দাবি জানান।

তিনি দল মত নির্বিশেষে সকলকে এক ও নেক হয়ে ঐক্যবদ্ধ ভাবে খেলাফত প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাওয়ার আহবান জানান।

তিনি আরও বলেন, খেলাফত শাসনব্যবস্থা না থাকায় দেশে খুন, নারী নির্যাতন ও ধর্ষন, দুর্নীতি, জুলুম নির্যাতনের সয়লাব চলছে। দেশে বাহ্যিক উন্নয়নের অন্তরালে নৈতিকতার চরম বিপর্যয় ঘটছে।

মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন , খেলাফত আন্দোলন বস্তুবাদী, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রচলিত কোন রাজনীতি নয়, খেলাফতের রাজনীতি একটি ইবাদত। নৈতিক, আধ্যাতিক ও উন্নত চরিত্র গঠন এ আন্দোলনের কর্মীদের প্রধান শর্ত।

সম্মেলনে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার রূহের মাগফেরাত কামনা করে বিশেষভাবে দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *