রপ্তানি আয়ে আবারও শীর্ষে পোশাকখাত

রপ্তানি আয়ে আবারও শীর্ষে পোশাকখাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশের রপ্তানি আয় শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে। এই অর্থবছরে পোশাকখাতে প্রবৃদ্ধির কারণে বার্ষিক রপ্তানি আয় ২৪.২৯% বা ১৯.৮ বিলিয়ন ডলার বেড়েছে।

এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রপ্তানিতে এখন পর্যন্ত কোনো প্রভাব না ফেললেও এরই মধ্যে তা রপ্তানিকারকদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২২ অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বর) বাংলাদেশ ১৯.৮ বিলিয়ন ডলার আয় করেছে। যা লক্ষ্যমাত্রার (১৭.৪৭%) চেয়েও ১৩.২৭% বেশি।

গত বছরের একই সময়ের তুলনায় পোশাক খাতে রপ্তানি আয় ২২.৯৭% বেড়েছে।

২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর মাসে, বাংলাদেশ ১৫.৮৫ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে, যা ২০২০-২১ অর্থবছরে ১২.৮৯ বিলিয়ন ডলার ছিল।

এই সময়ের মধ্যে, নিটওয়্যার রপ্তানি ২৫.৯১% বা ৮.৯৮ বিলিয়ন ডলার বেড়েছে। অন্যদিকে, ওভেন সেক্টরে প্রবৃদ্ধির পরিমাণ ১৯.৩২% বা ৬.৮৭ বিলিয়ন ডলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *