জার্মানিতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

জার্মানিতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জার্মানির দুর্ঘটনায় চার পুরুষ ও এক নারীর নিহত হয়েছেন। দেশটির হেসে শহর থেকে সামান্য দূরে হাইরোডের উপর রোববার রাতে এই দুর্ঘটনা ঘটেছে।

একটি গাড়িতে চারজন পুরুষ যাত্রী ছিলেন, চারজনেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। অন্য গাড়িটি চালাচ্ছিলেন এক নারী। তারও ঘটনাস্থলে মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, রাত ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। যে গাড়িতে চারজন ছিলেন, সেটি দ্রুত গতিতে হাইওয়ে দিয়ে যাচ্ছিল। অন্য গাড়িটি চালাচ্ছিলেন ৪২ বছরের এক নারী। তিনি দ্রুত গতিতে ডানদিকে ঢুকতে যান। তখন দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুইটি গাড়ি এত দ্রুত গতিতে চলছিল যে সংঘর্ষের পর তা কার্যত রাস্তার সাথে মিশে যায়। যাত্রীদের প্রাথমিক চিকিৎসাটুকু দেয়ার সুযোগও হয়নি।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অন্য কোনো গাড়ি ওই ঘটনায় জড়িত নয়।

সূত্র : ডয়চে ভেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *