এক দিনে আরও ২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

এক দিনে আরও ২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে আটজন রোগী ভর্তি হন।

এদিকে, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ১৯৫ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৩০ জন ও বেসরকারি হাসপাতালে ৬৫ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া নতুন ২৩ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ছয়জন এবং বেসরকারি হাসপাতালে নয়জন রোগী ভর্তি হন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে আটজন।

শুক্রবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ২৭ হাজার ৮৯৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৫৯৭ জন।

এদিকে, চলতি বছরের সর্বমোট হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে জানুয়ারি মাসে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন , মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন এবং ১০ ডিসেম্বর পর্যন্ত ৬৭১ জন ভর্তি হন।

এ ছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে সাতজন এবং ৯ ডিসেম্বর পর্যন্ত তিনজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *