বাংলামোটরে একটি ভবনে আগুন

বাংলামোটরে একটি ভবনে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বাংলামোটর এলাকার আরকে টাওয়ার নামে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর জানতে পারি। বাংলামোটর এলাকার আশপাশে আমাদের একটি টহল টিম ছিল। সেই ইউনিটটি এখন ঘটনাস্থলে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে। এর বেশি তথ্য এখন আমাদের কাছে নেই। আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর এ বিষয়ে আমরা আপডেট তথ্য পাবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *