দেশে শিগগিরই শুরু হবে বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

দেশে শিগগিরই শুরু হবে বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে শিগগিরই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশে প্রথম ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। দ্রুততম সময়ে সবাইকেই টিকা নিতে হবে। শিগগির টিকা নেওয়া ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু করব। মন্ত্রী বলেন, করোনায় সংক্রমিত হলে ৬০ বছরের বেশি বয়সীদের মৃত্যুঝুঁকি বেশি থাকে। এজন্য এই বয়সী জনগোষ্ঠীকে টিকার বুস্টার ডোজ দেওয়া হবে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে ভিটামিন-এ টিকা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, ওমিক্রন ভাইরাসটি খুবই সংক্রামক এবং দ্রুত ছড়িয়ে যায়। কিন্তু এর উপসর্গ মৃদু। এখনও কোনো মৃত্যু সংবাদ আমরা পাইনি। এটা ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে বেশি ক্ষতিকারক নয়। উপসর্গ একইরকম। ওমিক্রন ঠেকাতে সব প্রস্তুতি নিয়েছে সরকার। বাড়ানো হয়েছে স্ক্রিনিং। অচিরেই শুরু হবে বুস্টার ডোজ দেওয়া।

জাহিদ মালেক বলেন, দেশে প্রথমবারের মতো দুজনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে। শনাক্তরা হলেন জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার। তারা দুজনেই স্বাভাবিক আছেন। নিয়মিত তাদের চেকআপ চলছে। কারো কোনো ধরনের জটিল উপসর্গ নেই। তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *