ইতালিতে ভবন ধসে ১২ জন নিখোঁজ

ইতালিতে ভবন ধসে ১২ জন নিখোঁজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইতালির সিসিলি দ্বীপে গ্যাস বিস্ফোরণে একটি চারতলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় তিন শিশুসহ ভবনের ১২ জন নিখোঁজ রয়েছেন।

ইতালির দমকল বিভাগ নিজেদের দাপ্তরিক টুইটার একাউন্টে জানায়, স্থানীয় সময় রোববার ভোরে দ্বীপটির রাভানুজা শহরের কেন্দ্রস্থলে এ ঘটনাটি ঘটেছে।

বার্তা সংস্থা এএনএসএর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রাকৃতিক গ্যাসলাইনের একটি পাইপ বিস্ফোরিত হওয়ার পর ভবনটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণে পাশের দু’টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তারা।

দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপ খোঁড়া শুরু করে। জানা গেছে নিখোঁজদের মধ্যে এক তরুণ দম্পতিও আছেন, তারা প্রথম সন্তান আগমণের অপেক্ষায় ছিলেন।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত দমকল কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ ও আহত অবস্থায় দুই জন নারীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *