৭০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

৭০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্প থেকে ৭০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. শিহাব কায়ছার খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটক সরোয়ার কামাল (২২) উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আই-২ ব্লকের আবুল হোসেনের ছেলে।

পুলিশ সুপার বলেন, ইয়ার বড় একটি চালান পাচারের খবরে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কাঁধে ব্যাগ নিয়ে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞসাবাদ করা হয়। পরে তfর ব্যাগে তল্লাশি চালিয়ে ৭০ হাজার ইয়াবা পাওয়া যায়।”

ইয়াবাগুলো এক মাদক কারবারির কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

তিনি বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *