‘তাবলিগ জামাতকে রক্ষা করা ও সমর্থন করা আলেমদের গুরু দায়িত্ব’

‘তাবলিগ জামাতকে রক্ষা করা ও সমর্থন করা আলেমদের গুরু দায়িত্ব’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী তাবলীগ জামাতের ক্রান্তিলগ্নে উলামায়ে কেরামকে এই দ্বীনি সংগঠনটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আওলাদে রাসূল সাইয়্যেদ মাহমুদ আসআদ মাদানী।

তিনি বলেছেন, সারাবিশ্বে তাবলিগ জামাত একটি বৃহত্তম শান্তিপূর্ণ ধর্মীয় ও গঠনমূলক সংগঠন। গত ১০০ বছর ধরে সমাজের বিপথগামী যুবকদের সঠিক পথে আনার পেছনে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ধর্মহারা মানুষকে ধর্মের পথে এনে আল্লাহর সাথে তাদের সম্পর্ক স্থাপনের মতো মহান কাজ আঞ্জাম দিচ্ছে তাবলিগ জামাত। তাই তাবলিগ জামাতের পাশে দাঁড়ানো এবং সুসংগঠিত করা উলামায়ে কেরামের গুরু দায়িত্ব।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মাওলানা মাহমুদ আসআদ মাদানী সাক্ষরিত জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাবলিগ জামাত সমাজের জন্য ক্ষতিকর নয়, বরং এটি সমাজ-সংস্করণে বড় ধরণের ভূমিকা রাখছে। বর্তমানে যারা তাবলিগ জামাতের বিরোধিতা করছেন, তারা হয়তো না বুঝেই এর বিরোধিতা করছেন। অথবা তারা বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন প্রচারণায় প্রভাবিত হয়েছেন। যার কারণে প্রকৃত সত্যটা তারা জানছেন না।

তাবলিগ জামাতকে রক্ষা করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তাবলিগ জামাতের মতো সমাজ-সংস্কারক মূলক সংগঠনগুলোর হেফাজত করা উলামায়ে কেরামের ঈমানী দায়িত্বের মধ্যে পড়ে। তাই জমিয়তে উলামায়ে হিন্দ উলামায়ে কেরামকে তিনটি পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেছেন।

এক. তাবলিগ জামাত সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করার লক্ষ্যে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আপ্রাণ প্রচেষ্টা চালানো। ইমাম-খতিব সাহেবগণ জুমার বয়ানে তাবলিগ জামাতের কর্মকান্ড নিয়ে আলোচনা করা, মানুষকে সত্যটা জানানো।

দুই. সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো কালে কোনো শত্রুপক্ষ বাঁধা হয়ে দাড়াতে পারেনি। কিন্তু এও ভুলে গেলে চলবে না যে, ‘আহলে হক’কে সর্বদা ত্যাগ স্বীকার করতে হয়। সে হিসেবে তাবলিগ জামাতকে রক্ষা করতে জমিয়তে উলামায়ে হিন্দ যেকোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না।

তিন. জমিয়তে উলামায়ে হিন্দের সব নেতৃবৃন্দ ও কর্মীদের তাবলিগ জামাতের কাজকে নিজেদের কাজ বিবেচনা করে এর জন্য মেহনত করা উচিত। তাবলিগ জামাতের সাথীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করা বর্তমানে সময়ের দাবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *