আরও ২১ মসজিদ বন্ধ করে দিল ফ্রান্স সরকার

আরও ২১ মসজিদ বন্ধ করে দিল ফ্রান্স সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে ফ্রান্সে আরও ২১ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগেও বেশ কয়েকটি মসজিদ বন্ধ করে দেয় ইউরোপের দেশটির সরকার। এর মধ্য দিয়ে ফ্রান্স সরকারের ইসলামবিরোধী মনোভাব আবারও পরিষ্কার হলো।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন রোববার দেশটির এলসিআই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেন, দেশটির আরও ২১ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এসব মসজিদ চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত ছিল।

ডারমানিন আরও জানান, কথিত বিচ্ছিন্নতাবাদী আইনের ওপর ভিত্তি করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি ৯৯ মসজিদে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ।

তিনি জানান, ৩৬ মসজিদ খোলা রয়েছে। কারণ এসব মসজিদ ফ্রান্সের এই আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজকর্ম করছে না।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন বলেন, বন্ধ হয়ে যাওয়া মসজিদগুলোকে বাইরের তহবিল গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং একটি মসজিদের ইমামকে সন্দেহজনক চরমপন্থার সঙ্গে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে।

পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে বলেছেন, মসজিদগুলোর বিরুদ্ধে ফরাসি সরকারের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: ফার্স নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *