২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ ও মৃত্যু

২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ ও মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৩ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৯১ জনের দেহে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জনে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে সুস্থ হয়েছেন ১৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৩১০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.১৭%।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। এদের মধ্যে একজন ঢাকা বিভাগের ও অপরজন রংপুর বিভাগের। দুইজনের বয়সই ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে এবং চিকিৎসাধীন অবস্থায় সরকারি হাসপাতালে মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *