বিশ্বে করোনায় মৃত্যু ৬২৪০, শনাক্ত ৭ লাখ ৭৯ হাজার

বিশ্বে করোনায় মৃত্যু ৬২৪০, শনাক্ত ৭ লাখ ৭৯ হাজার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এর প্রভাবে বিশ্বে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। এ সময়ে মৃ্ত্যু হয়েছে ৬ হাজার ২৪০ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সর্বোচ্চ এক হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৪২ হাজার ৯৭ জন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৭৬ হাজার ৪১৬ জনের। মহামারি শুরুর পর এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৭ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার ৯২ জন। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ৭৬০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন পাঁচ কোটি ২০ লাখ ৫৮ হাজার ২৩৪ জন। তাদের মধ্যে মারা গেছেন আট লাখ ২৮ হাজার ৮৩৬ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি পাঁচ লাখ ১৯ হাজার ৪৭ জন।

সংক্রমণের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৯১৩ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৭ হাজার ৫৫৪ জনের।

তালিকায় ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল রয়েছে তৃতীয় অবস্থানে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৯০৫ জনের। মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২২ লাখ ১৫ হাজার ৮৫৬ জন।

কয়েকদিন ধরে মৃত্যুর শীর্ষে থাকা রাশিয়া রয়েছে তালিকার ৫ম অবস্থানে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯৮ হাজার ২২২ জন। দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ২ লাখ ৪১ হাজার ৮১২ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইরান, স্পেন, আর্জেন্টিনা ও ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৫০ জন। দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন।

চলতি বছরের মাঝামাঝির দিকে বিশ্বে ছড়িয়ে পড়ে করোনার ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা। এরপর বছরের শেষে এসে নতুন করে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। দেশগুলোর অব্যাহত টিকাদানের মুখেও ভাইরাসটির নতুন নতুন ধরনে বিপর্যস্ত হচ্ছে বিশ্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *