ওমিক্রন নিয়ে স্বস্তির খবর

ওমিক্রন নিয়ে স্বস্তির খবর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে কিছুটা স্বস্তিদায়ক ইঙ্গিত দিয়েছে দুই ব্রিটিশ গবেষণা। এতে দাবি করা হয়, ডেল্টা ধরন থেকে কিছুটা মৃদু ওমিক্রন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু।

বুধবার (২২ ডিসেম্বর) প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদন দুটির গবেষক ভ্যানডারবিল্ট ইউনিভার্সিটির বায়োকেমিস্ট ম্যানুয়েল অ্যাসক্যানো জুনিয়র জানান, ওমিক্রন নিয়ে প্রকাশিত গবেষণা প্রতিবেদন দুটিকেও খুব প্রারম্ভিক গবেষণা মনে করা হচ্ছে। এখনো মনে হচ্ছে ডেল্টার চেয়ে কম ক্ষতিকর দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত এই ধরন।

লন্ডনের ইমপেরিয়াল কলেজের কোভিড-১৯ রেসপন্স টিম যুক্তরাজ্যে ওমিক্রনে গুরুতর অসুস্থতার বিষয়ে বা হসপিটালাইজেশন ঝুঁকি নিয়ে একটি বিশ্লেষণ করেছে। এতে দেখা গেছে, ডেল্টার চেয়ে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার হার ২০ শতাংশ কম। আর এক রাত বা তার চেয়ে বেশি সময়ের জন্য হাসপাতালে রাখার ক্ষেত্রে এই হার ৪০ শতাংশেরও কম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *