পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের উখিয়ায় ছয় লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। শনিবার (২৫ ডিসেম্বর) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী উখিয়ার ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচারের পোপন সংবাদের ভিত্তিতে বালুখালী উখিয়ারঘাট কাস্টমস স্টেশন জামে মসজিদ সংলগ্ন রাস্তায় র্যাব অবস্থান নেয়। সেখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা ইয়াবার বস্তা ফেলে পালিয়ে যাওয়ার আহগে এক কারবারিকে আটক করে র্যাব। পরে কারবারিদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ছয় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ইয়াবা কারবারি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এর সি-১৫ ব্লকের মো. কালুর ছেলে মাহাত আমিন (১৮)।


