একমাত্র ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু

একমাত্র ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একমাত্র ছেলের মৃত্যুর সংবাদ শুনে অসুস্থ হয়ে ১০ ঘণ্টা পর মারা গেলেন বাবা। দিনাজপুরের বীরগঞ্জে এ ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন- উপজেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বীরগঞ্জ পৌর সভার কলেজপাড়া গ্রামের বাসিন্দা মো. আমজাদ হোসেন এবং তার ছেলে মো. ইমরান তানিম (৩২)।

জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তানিম। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।

এদিকে, ছেলের মৃত্যুর সংবাদ শুনে মো. আমজাদ হোসেন (৬৬) গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় তিনি মৃত্যু বরণ করেন।

বীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আমজাদ হোসেন তার আপন ভাই ও মো. ইমরান তানিম তার ভাতিজা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *