ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু, আহত আরও ১৩

ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু, আহত আরও ১৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু ঘটেছে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

এএনআইয়ের বরাতে এ খবর জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা অনেক। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মন্দির চত্বরে পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।

১৩ জন আহত হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং।

এএনআইকে তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রাত পৌনে ৩টায় ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই পরস্পরের দিকে তারা তেড়ে যান। যার ফলে পদপৃষ্ট হওয়ার এই ঘটনা। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন।’

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরের ভেতরে বৈষ্ণোদেবীর মূর্তি যেখানে রয়েছে, সেই পথটি সঙ্কীর্ণ। সেখানেই ধাক্কাধাক্কি শুরু হয় এবং পদপৃষ্ট হওয়ার ওই ঘটনা ঘটে।

এদিকে মন্দিরে হতাহতের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি। শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *