মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩১

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৭১৭ পিস ইয়াবা, ৩৮ কেজি ১৯০ গ্রাম গাঁজা, ৭০ গ্রাম ১৩৫ পুরিয়া হেরোইন, ৫ বোতল ৭৫০ মিলি দেশি মদ, ৯ ক্যান বিয়ার ও ২০০ গ্রাম আইস জব্দ করা হয়।

শনিবার (১ জানুয়ারি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে আজ সকাল পর্যন্ত মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের হয়েছে বলেও জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *