কুমিল্লায় ট্রলার ডুবে ৩ জনের মৃত্যু

কুমিল্লায় ট্রলার ডুবে ৩ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে শিশুসহ তিনজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। সোমবার দুপুর পৌঁনে ২টায় এ দুর্ঘটনা ঘটে।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার এসআই রফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি ট্রলার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ থেকে তিতাস উপজেলার দড়িগাও গ্রামের উদ্দেশ্যে দুপুর সাড়ে ১২টায় মেঘনা উপজেলার পুরান বাটেরা সংলগ্ন কাঁঠালিয়া নদীতে পৌঁছানোর পর আকস্মিক ট্রলারটি ডুবে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বেশ কয়েকজন নারী-পুরুষ আহত হয়েছেন। নদীতে অব্যবস্থাপনায় গড়ে ওঠা মাছ ধরার ঘেরে ট্রলার আটকে যায়। এতে ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলেই এই দুর্ঘটনা ঘটে।

হতাহতদের বাড়ি দাউদকান্দি উপজেলার নতুন হাসনা বাদ গ্রামে বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *