চীনে ভূমিধসে ১০ জনের মৃত্যু

চীনে ভূমিধসে ১০ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশের বিজি নগরীতে একটি নির্মাণস্থলে সোমবার ভূমিধসের ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।

বিজির পৌরসভা সরকার জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে।

তারা আরও জানায়, এ ঘটনায় আরো চারজন নিখোঁজ রয়েছেন। জরুরি, দমকল ও জননিরাপত্তা বিভাগের এক হাজারেরও বেশি লোকবল নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে পৌঁছেছে।

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধার প্রচেষ্টা দেখভালের জন্য কর্মীদের পাঠিয়েছে বলে জানা গেছে।

সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *