ভোটকেন্দ্র দেখে ইসি মাহবুবের হতাশা প্রকাশ

ভোটকেন্দ্র দেখে ইসি মাহবুবের হতাশা প্রকাশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাভারের ভোটকেন্দ্রে অনিয়ম ও ভোটারদের অনুপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া স্কুল আ্যান্ড কলেজ ও আশুলিয়া প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে হতাশা প্রকাশ করেন তিনি।

ইসি মাহবুব বলেন, ৪ ঘণ্টা ধরেও দাঁড়িয়ে আছেন। এখানে যখন আসলাম, এতোগুলো বুথ আমি তো হতাশ। কোথাও কোনো লোকজন নাই। প্রিজাইডিং অফিসারের সামনে সিল মারছে, সাক্ষী আছেন, সাংবাদিকরা দেখেছেন। অথচ কোনো ব্যবস্থা নেয়া হয় নাই। পুলিশ আছে, র‍্যাব আছে কেউ কিছু বলেনি। কী নির্বাচন করছি এটা আমরা?

এসব অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। উনিই এখানে কমিশন। উনি যেটা ভালো বোঝেন, সেভাবে ব্যবস্থা নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *