সৌদির নতুন আইন: একের পর এক করা যাবে না ওমরাহ

সৌদির নতুন আইন: একের পর এক করা যাবে না ওমরাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে সৌদি আরব ফের ওমরাহ নীতি সংশোধন করেছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় প্রতি ১০ দিনে একটি করে ওমরাহ পালনের অনুমতির দিয়েছে। একের পর এক ওমরাহ করার সুবিধা বাতিল করে নতুন এ বিধান জারি করা হল।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুটি ওমরাহর মধ্যে এখন থেকে ১০ দিনের বিরতি বাধ্যতামূলক। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে নিষেধাজ্ঞাগুলো কঠোর করা হয়েছে। নতুন এই নীতির ফলে যে কেউ যখন তখন ওমরাহ পালনের সিডিউল পাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, মক্কার গ্র্যান্ড মসজিদে করোনভাইরাস ছড়িয়ে পড়া রোধ করার ব্যবস্থার অধীনে এই নিষেধাজ্ঞা আরোপ করা হল। করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি সৌদি আরবও জনস্বাস্থ্য রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়ে আসছে।

এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধ করতে ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে দুটি পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব পুনরায় আরোপ করার ঘোষণা দেয় সৌদি আরব। স্বাভাবিকভাবে হজ ও ওমরাহ পালনেও আসে নতুন নিষেধাজ্ঞা।

মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীর দায়িত্বপ্রাপ্ত জেনারেল প্রেসিডেন্সি সিদ্ধান্ত নিয়েছে, মুসল্লিদের আবারও সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার ৪৩৭ জন। মৃতের সংখ্যা ৮ হাজার ৮৮৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *