৩৩ বছর পর পাকিস্তানের সঙ্গে করা চুক্তি বাতিল

৩৩ বছর পর পাকিস্তানের সঙ্গে করা চুক্তি বাতিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুটি কন্টেইনার জাহাজ সরবরাহ করা নিয়ে পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছিল বাংলাদেশ। কিন্তু চুক্তি সম্পাদনের পর ৩৩ বছর অতিক্রান্ত হলেও কন্টেইনার জাহাজ দুটি সরবরাহ করেনি পাকিস্তান। এ অবস্থায় দেশটির সঙ্গে করা ওই চুক্তি বাতিল করেছে মন্ত্রিসভা।

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন মন্ত্রীরা।

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিসভা ১৯৮৮ সালের ১৩ অক্টোবর পাকিস্তানের সঙ্গে ৫ কোটি ডলারের একটি চুক্তি অনুমোদন করে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ শিপিং করপোরেশনকে পাকিস্তান থেকে দুটি কন্টেইনার জাহাজ সরবরাহ করার কথা। কিন্তু আজ পর্যন্ত সেটা দেয়নি ইসলামাবাদ।

তিনি আরও বলেন, পাকিস্তানের করাচি শিপইয়ার্ডকে ৮ দশমিক ৮৫ মিলিয়ন ডলার দিয়ে দিয়েছিল দেশটির সরকার। আমরা কোনো টাকা-পয়সা দেইনি। চু্ক্তিটি সম্পাদনের এত দিন অতিক্রান্ত হলেও কোনো কিছু না হওয়ায় সেটি বাতিল করে দিয়েছে মন্ত্রিসভা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *