বুস্টার ডোজে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা

বুস্টার ডোজে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, কভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে দেশের সব পর্যায়ে ভ্যাকসিনপ্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার কভিড-১৯ টিকা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

সারাদেশের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, সিটি কলেজের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, ২৫০ শয্যার হাসপাতাল, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং সব পৌরসভার মেডিক্যাল অফিসারদের এ নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *