দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

জানা যায়, বাংলা সনের দ্বিতীয় মাস মাঘের এই শীত জেঁকে বসায় বিপাকে পড়ছেন জেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। শুধু পঞ্চগড় নয়, উত্তর থেকে বয়ে আসা হিমালয়ের হিম শীতল বাতাস ও ঘন কুয়াশায় প্রভাবে এই অঞ্চলের অন্যান্য জেলাতেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ শনিবার সকাল ৯টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ১৫ জানুয়ারি এটিই সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলেও জানান তিনি।

এদিকে, আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলাসহ সারাদেশে আকাশ প্রধানত শুকনো থাকতে পারে। তবে দেশের নদী অববাহিকায় মধ্য রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া অন্যত্র পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *