মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৬১

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৬১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভোর ছয়টা থেকে বুধবার (১৯ জানুয়ারি) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৬১ জনের কাছ থেকে নয় হাজার ৫৮৮ পিস ইয়াবা, ১৩৫ গ্রাম হেরোইন, চার কেজি ৬১৫ গ্রাম গাঁজা, ২৪৫ বোতল ফেনসিডিল ও ১০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *