মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের হেফাজত থেকে ৩৯৮৯ পিস ইয়াবা, ১৭০ গ্রাম হেরোইন, ২১ কেজি ২৭০ গ্রাম গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, তিন লিটার দেশি মদ ও এক লিটার ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের হয়েছে।

সূত্র : ডিএমপি নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *