বঙ্গবন্ধু মেডিক্যালে আগুন, ২০ মিনিটে নিয়ন্ত্রণে

বঙ্গবন্ধু মেডিক্যালে আগুন, ২০ মিনিটে নিয়ন্ত্রণে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৭ তলা ভবনের ১৪ তলার ডি-ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ফারায় সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়স্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করেন এরশাদ হোসেন।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস থেকে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ৬টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, আগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতহতের খবর পাওয়া যায়নি।

বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *