পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার অমিক্রন ধরনের কারণে দেশে সংক্রমণ বেড়েছে ২০ গুণ আর মৃত্যু বেড়েছে ৪ গুণ। আজ রোববার সকালে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকাদান ও করোনার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অমিক্রনকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। অমিক্রনের কারণে সংক্রমণ বেড়েছে ২০ গুণ আর মৃত্যু বেড়েছে ৪ গুণ।
সংক্রমণের কারণে স্কুল বন্ধ আছে। কিন্তু অনেক অভিভাবক সন্তানদের নিয়ে কক্সবাজার বা অন্য কোথাও যাচ্ছেন। এটা দুঃখজনক বলেও উল্লেখ করেন জাহিদ মালেক। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


