নিজস্ব প্রিতেবদক : মিয়ানমারের মতোই শ্রীলঙ্কায়ও মসজিদ-মাদরাসা ও মুসলমানদের ব্যবসাপ্রতিষ্ঠানে নগ্ন হামলার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, অবিলম্বে শ্রীলঙ্কায় মুসলমানদের প্রার্থনাস্থল মসজিদ-মাদরাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে শান্তি ফিরিয়ে আনুন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার প্রতি শান্তির আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, বৌদ্ধজাতিকে শান্তিবাদিতার কথা ভুলে গেলে চলবে না। দ্রুত শান্তি ফিরিয়ে আনুন।
৯ মার্চ শুক্রবার দুআ দিবস পালনের আহ্বান জানিয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, দেশেবিদেশে মুসলমানদের ঈমান, জান ও মালের নিরাপত্তাবিধানের উদ্দেশে আমরা শুক্রবার দুআ দিবস পাল করবো ইনশাআল্লাহ।
৭ মার্চ বুধবার দুপুরে এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দেশের মানুষের প্রতি দুআ দিবস পালন করার আহ্বান জানান।


