ওমরাহ নিয়ে সৌদির নতুন নির্দেশনা

ওমরাহ নিয়ে সৌদির নতুন নির্দেশনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র ওমরাহ পালনে যারা সৌদি আরবে গমনে ইচ্ছুকদের জন্য বিধিনিষেধে কিছুটা পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, ওমরাহ পালনের উদ্দেশে রওনা হওয়ার ৪৮ ঘণ্টা আগে করোনা পিসিআর পরীক্ষা করাতে হবে এবং সৌদিতে এসে করোনা নেগেটিভ সনদ জমা দিতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। শুধু ওমরাহ পালনে ইচ্ছুক তাদের জন্যই নয়, পর্যটকদের জন্যও একই নির্দেশনা প্রযোজ্য হবে। বুধবার থেকেই সৌদি সরকারের এ ঘোষণা বাস্তবায়ন শুরু হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মক্কা ও মদিনার গ্র্যান্ড মসজিদে প্রবেশের জন্য ওমরাহ পালনকারীদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ব্যবহার করে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহ পালনের জন্য আসা বিদেশিরা আগে ১০ দিন থাকার অনুমোতি পেতো। তা এখন বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *