পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তিনদিনের সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী ২৩ ফেব্রুয়ারি সেখানে যাবেন তিনি। এ সফরে দুই পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গত বছরের ডিসেম্বরে পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন ঢাকা সফরে এসে সচিবকে আমন্ত্রণ জানান।
জানা যায়, এ সফরের প্রথম দিন ভারতের চেন্নাইয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন উদ্বোধন করবেন মাসুদ বিন মোমেন। এর পরদিন নয়াদিল্লি যাবেন সচিব। সেখানে শ্রিংলা-মোমেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের পররাষ্ট্র সচিবের এ সফরে ভারতের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। ঢাকা ও নয়া দিল্লির আসন্ন যৌথ কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠক নিয়েও আলোচনা হবে।
সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের ফেরার কথা রয়েছে মাসুদ বিন মোমেন। গত বছরের বছরের শেষ মাসে ঢাকা সফর করেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব।


