কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. ইকবাল হোসেন (৪০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল দশটার দিকে মৃত ঘোষণা করেন।

ইকবালকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মামুন বলেন, ইকবাল দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ইকবালের বাবার নাম শামসু মিয়া। কিন্তু ইকবাল কি মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে এখনি কিছু বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে এক কয়েদিকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *